ঠাকুরগাঁওয়ে র্যাবের অভিযানে ফেনসিডিল, বিদেশি মদ ও...
গ্রেফতার ব্যক্তি হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে সাহালাল ইসলাম (৩৭)।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার আজলাবাদ গ্রামে সাহালাল ইসলামের বাড়িতে অভিযান চালায়।